সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৬

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেন। গত কয়েক বছরের মধ্যে এবারই সর্বোচ্চসংখ্যক আবেদন জমা পড়েছে।

শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ জন্য ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানো এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি ২০২৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে হাইকোর্টের আজকের আদেশের ফলে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবার পাসের হার ছিল সর্বনিম্ন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
রামিসা হত্যা: হাইকোর্টের রায়ে সোহেলের মৃত্যুদণ্ডাদেশ বহাল, স্ত্রী খালাস
সর্বশেষ খবর
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
জেলা পর্যায়েও ছড়িয়ে পড়ছে নাশকতা-সহিংসতা, জনমনে বাড়ছে আতঙ্ক
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতাল ও বিএনপির ৫ কার্যালয়ে আগুন
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
৯ বছরেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা
কে এই গ্রেনেড বাবু, যার ভয়ে কাঁপছে খুলনা