এটা নাটক নয় গান!

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৩:৪৯আপডেট : ০৪ মে ২০১৬, ১৭:০৩

’ইচ্ছে মানুষ’ গানের দৃশ্যে জোভান ও নাদিয়া একজন ফোনে অভিনয়শিল্পী জোভানের কাছে জানতে চেয়েছেন, আপনি ও নাদিয়া যে নাটকে অভিনয় করছেন তার নাম কী?

জোভান কিছুটা চুপ। তারপর হেসে জানালেন, এটা নাটক নয়। একটি গানের ভিডিওর দৃশ্য।

ব্যান্ড ‌'য-ফলা'র গায়ক শাওনের নতুন গানের ভিডিওতে দেখা যাবে নাদিয়া খানম ও ফারহান আহমেদ জোভানকে। জোভান জানালেন, সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় আছেন।

এদিকে গানের গায়ক শাওন বললেন,‌ ‌''এটি আমার নতুন গান ‌'ইচ্ছে মানুষ'। পহেলা বৈশাখে এর অডিও প্রকাশ হয়েছিল। আগামী সপ্তাহে এর ভিডিও ইউটিউবে আসবে।''

ভিডিওটি পরিচালনা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান প্রেক্ষাগৃহের শাহরিয়ার পলক। এর দৃশ্যধারণ হয়েছে পুরান ঢাকায়। এটির অডিও-ভিডিও প্রযোজনা করেছে ইটিউনস।

এটি ইউটিউব ছাড়াও বিভিন্ন টেলিভিশন প্রচার হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?