সড়ক দুর্ঘটনায় আহত রাহুল আনন্দ

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৯:১১আপডেট : ১৬ মে ২০১৬, ১২:১৯

রাহুল আনন্দ। ছবি সাজ্জাদ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জলের গানের গায়ক ও অভিনেতা রাহুল আনন্দ। দুর্ঘটনার পরপরই বিকালে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসার পর এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সঙ্গে আছেন তার স্ত্রী ঊর্মিলা শুক্লা।
এদিকে বিষয়টি নিয়ে জলের গানের সদস্য ও গায়ক কনক আদিত্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি বিকালে মিরপুরে বাইক অ্যাকসিডেন্ট করেছেন।’
পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক খুরশেদ জানান, রাহুল আনন্দের তলপেটের আঘাতটা গুরুতর। এ জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

রাহুল আনন্দ দীর্ঘদিন ধরে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত। তিনি প্রাচ্যনাট দলের শিল্পী। টিভি নাটকেও তাকে প্রায়ই দেখা যায়। তবে এখন তার সর্বাধিক পরিচিতি গায়ক হিসেবে। জলের গান ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য তিনি।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
অভিনয়ে ফিরছেন মেগান?
অভিনয়ে ফিরছেন মেগান?
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
রাখি বন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে কৃতি
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি
এবার সারাকে ‘কিংবদন্তি’ বানাচ্ছেন বানসালি