আসছে তারিনের চমক

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ১৩:৪৩আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৪:২২

নাচের ভঙিমায় তারিন। ছবি-আরিফ আহমেদ 'নাচটা আমার ভালোলাগা। এটা আমার রক্তে মিশে গেছে। এবার খুবই ভালো লাগছে যে, প্রথমবারের মতো নাচের একক অনুষ্ঠানে অংশ নিচ্ছি।'

কথাগুলো যিনি বলেছেন তাকে আমরা অভিনয়শিল্পী হিসেবেই চিনি, তিনি তারিন। তবে মাঝে মধ্যে নাচ নিয়েও হাজির হয়েছেন। এবার পুরো একটি নাচের অনুষ্ঠান করা হয়েছে তাকে নিয়ে।

কোরবানি ঈদে নাটকের বাইরে নাচ দিয়েই বিশেষ চমক দিতে আসছেন এ জনপ্রিয় অভিনেত্রী। ঈদ আয়োজনের জন্যই এটি তৈরি করা হয়েছে।
জানা গেছে, এতে তারিন আধুনিক ও লোক গানে অংশ নিয়েছেন। নাচগুলো পরিচালনা করেছেন নৃত্যশিল্পী ইভান শাহিরয়ার সোহাগ।
বৃহস্পতিবার এগুলোর দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহীদ শরীফ।
আসছে ঈদে অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার হবে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?