‘লোকাল বাস’ এখন বিরতিহীন!

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০

‘লোকাল বাস’ সংশ্লিষ্টরা। লোকাল বাস মানেই কচ্ছপ গতি। তবে সেই প্রাক্তন ধারনায় ভালোই আঘাত হেনেছেন মমতাজ। এবারই প্রথম লোকাল বাসের ঐতিহ্যবাহী বদনাম ঘোচাতে চলছে মমতাজের ‘লোকাল বাস’। গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের কাছে ছুটছে বিরতিহীন গতিতে।
দেশিয় সংগীত ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করলো ‘লোকাল বাস’ গানটি। ইউটিউবে গানটি প্রকাশের এক সপ্তাহের মাথায় এর দর্শক ভিউ দশ লাখ ছাড়িয়ে গেছে। ১০ সেপ্টেম্বর দুপুর নাগাদ গানটির ভিউ দেখা যায় ১০ লাখ ১৫  হাজার অতিক্রম করে ছুটছে তীর গতিতে।
‘বন্ধু তুই লোকাল বাস, ও বন্ধু তুই লোকাল বাস/আদর কইরা ঘরে তোলস, ঘাড় ধইরা নামাস’- মমতাজের গাওয়া এই গান এখন দেশীয় সংগীতাঙ্গনে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। জমকালো ভিডিওর সুবাদেই ‘লোকাল বাস’ শিরোনামের গানটি এখন শ্রোতাদের মুখে মুখে। মমতাজের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ সুরকার-সংগীত পরিচালক প্রীতম হাসান ও র‌্যাপার সাফায়েত হোসাইন। এটি যৌথভাবে সুর করেছেন প্রীতম ও লুৎফর হাসান। গানটিও যৌথভাবে লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান।
গানের দৃশ্যে মমতাজ। গত ২ সেপ্টেম্বর রাত ৯টার পর গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘লোকাল বাস’ ভিডিওটি। তানিম রহমান অংশু নির্মিত ৭ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তির ভিডিওটির প্রথম তিন মিনিটে দেখানো হয়েছে শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন। এ গানের মাধ্যমেই প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন টয়া। নৃত্য পরিচালনা করেছেন খালেদ মাহমুদ।
গত রোজার ঈদে ‘লোকাল বাস’ গানটির অডিও প্রকাশ হয় গানচিল মিউজিক থেকে।

ভিডিওটি দেখুন এই লিঙ্কে:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?