তারাও থাকছেন মাঠে

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৫:৩১

সাবিলা নূর আর বাকি সপ্তাহ খানেক। মাঠে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর। আর বিপিএলটা শুধু খেলুড়ে মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এবারও মাঠের পাশে-গ্যালারিতে থাকবেন বিনোদন অঙ্গেনের মানুষেরাও। আর এ তালিকায় প্রথম নাম শোনা গেল কয়েকজন তারকার।

বিপিএল এবারের আসরের অন্যতম চমক নতুন দল খুলনা টাইটানস। এই দলটির পক্ষ নিয়ে মাঠে থাকার কথা রয়েছে এক ঝাঁক তারকার। আজ বৃহস্পতিবার সেটাই জানান দিয়েছেন তরুণ অভিনয়শিল্পী ও মডেলরা। এরমধ্যে রয়েছেন টয়া, সাবিলা নূর, বেনজির ইসরাত, সাফা কবির, তৌসিফ, সৌভিক, সিয়াম, তামিম ও সৌমিক।
সাবিলা, টয়া ও বেনজির জানালেন, তারা সবাই খুলনা টাইটানস-এর জন্য মাঠে যাবেন। দর্শকদের উৎসাহ দেবেন। মূলত দলটির হয়ে সরাসরি প্রচারণায় অংশ নেবেন এ তারকারা।
টয়া এ তো গেল টেলিভিশনের শিল্পীদের কথা।
এদিকে খুলনা টাইটানস সূত্রে জানা গেল, দলের হয়ে চলচ্চিত্রের  একাধিক জনপ্রিয় মুখকেও মাঠে দেখা যাবে। এদের মধ্যে আরও আছেন আরিফিন শুভ, ইমন, নিরবসহ বেশ কয়েকজন শিল্পী।
বিপিএল-এর চতুর্থ আসরে খুলনা টাইটানসের নেতৃত্ব দেবেন জাতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কোচ হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল।
বেনজির ইসরাত /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?