তারা কারা, বয়স কত?

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ১৬:১৫আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৯:৩৪

বিজ্ঞাপনে জোভান ও শবনম ফারিয়া শবনম ফারিয়া ও জোভান- দুইজনই এ প্রজন্মের জনপ্রিয় মুখ। নাটকে সব সময় এ প্রজন্মের প্রতিনিধিত্ব করতেই দেখা যায়।

আলাদাভাবে বিজ্ঞাপনেও তাদের পাওয়া গেছে। কিন্তু এবার দেখা মিললো অন্যভাবে। অন্য বেশভূষায়; একবারে প্রবীণ চেহারায়।
চুল-চেহারায় বয়সের ছাপ। তার সঙ্গে মানিয়ে দুজন পরেছেন পোশাকও।
চোখের চশমাতেও ধরে রাখা হয়েছে মধ্য বয়সের ফ্রেম।
কেন এমন সাজতে শখ হলো তাদের? ফারিয়া ও জোভানের ভাষ্য, ‘এটা বিজ্ঞাপনের জন্য। এতে সুন্দর একটা গল্প রয়েছে। যার জন্যই এমনটা সাজতে হয়েছে। বেশ উপভোগ্যও ছিল আমাদের নতুন এ চরিত্র।’
ফারিয়া আরও জানান, চলতি সপ্তাহে বিএফডিসিতে এর দৃশ্যধারণ হয়েছে। একটি বৈদ্যুতিক বাতির বিজ্ঞাপন এটা। পরিচালনা করেছেন খান মোহাম্মদ বদরুদ্দিন।
শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচার হবে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?