তিন শ ছবির মধ্যে ৪টি ইমপ্রেসের

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৫৬

কক্সবাজারে কাকাতুয়া পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির উদ্যোগে আগামী ২৪ থেকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব।
স্থান কলকাতার নন্দন ১-২-৩ প্রাঙ্গণ, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্রতীর্থ, স্টার ও অহিন্দ্রমঞ্চ। এই উৎসবে প্রদর্শিত হচ্ছে সারাবিশ্বের প্রায় তিন শ শিশু-কিশোর চলচ্চিত্র।
এরমধ্যে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের চারটি চলচ্চিত্র। এগুলো হলো, ফরিদুর রেজা সাগরের কাহিনি অবলম্বনে ছোটকাকু সিরিজের ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘লেট করে সিলেটে’ ও ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’। এ তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আফজাল হোসেন।
এছাড়াও দেখানো হবে রাবেয়া খাতুনের উপন্যাস নিয়ে তাহের শিপনের চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প