তাইরে নাইরে: ৪ দিনে ২ লাখ!

বিনোদন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ১৭:১৬ আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৮:১৩

আয়েশা মৌসুমী একটু খটকা লাগার কথা। মাত্র চার দিনে একজন নতুন কণ্ঠশিল্পীর গানের ভিউ দুই লাখ হয় কেমন করে!

তাও আবার কোনও প্রতিষ্ঠানের জনপ্রিয় ইউটিউব চ্যানেলে নয়, সরাসরি নিজের অ্যাকাউন্টেই পোস্ট করেছেন গানটি।
খটকার কিছু নেই, তাই ঘটেছে এবার। ২ জানুয়ারি ইউটিউবে গান প্রকাশ করে ৬ জানুয়ারি দুপুর নাগাদ সেটির ভিউ দুই লাখ দশে ছুঁই ছুঁই করছে।  
শফিক তুহিনের কথা-সুর নিয়ে গ্ল্যামারাস কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর এই আলোচিত গানের নাম ‌‘তাইরে নাইরে’। গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন জেকে মজলিশ। আর ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন এলান।
গানটির অন্তর্জাল সফলতা প্রসঙ্গে স্টেজ শো মাতানো পপ ঘরানার আয়েশা মৌসুমী বলেন, ‘তুহিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় ভালো একটি গান হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছ থেকে গেল চার দিনে যে সাড়া পেয়েছি সেটা কল্পনাও করিনি। সত্যি বলতে ছোট্ট সংগীত ক্যারিয়ারে এই গানটিকে আমার বাঁক বদল হিসেবেই ধরে নিলাম। এই ধারা অব্যাহত রাখতে চাই।’
শফিক তুহিন ও আয়েশা মৌসুমী এদিকে গেল কয়েক বছর ধরেই নিয়মিত নতুন শিল্পীদের সমর্থন দিয়ে সফলতার আলোয় নিয়ে আসছেন শফিক তুহিন। নতুন বছরে যার প্রথম উদাহরণ আয়েশা মৌসুমী।
নতুন সফলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মৌসুমীর কণ্ঠটা রক-পপ প্যাটার্নের। স্টেজ পারফর্মার হিসেবেও সে এখন অনেক জনপ্রিয়। গানটি সে গেয়েছেও অসাধারণ। গানের মতোই ভিডিওটি নির্মাণ হয়েছে। আসলে ব্যাটে-বলে মিলে গেলে ছক্কা হবে- এটাই তো স্বাভাবিক। নাকি না?’  
গানটির লিংক রাখা আছে নিচে:

/এমএম/

সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
কন্টেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠালেন শাহরুখ
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
‘নটি’ বনাম ‘ন্যাস্টি’, জেনিফার অ্যানিস্টন-জেনার সিনেমার নাম নিয়ে দ্বন্দ্ব
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী