৫০ চলচ্চিত্রের পর...

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭

মিউজিক ভিডিওর ফাঁকে বিনোদন অঙ্গনে উঠে আসাটা লাক্সসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর আইটেম কন্যা হিসেবে খ্যাতি বিপাশা কবিরের।
এ পর্যন্ত ৫০টির বেশি চলচ্চিত্রে একই রূপে দেখা দিয়েছেন তিনি।
এবার তাকে পাওয়া যাবে গানের ভিডিওতে। ৮ ফেব্রুয়ারি ‘বসন্ত বাতাসে’ শিরোনামের গানের দৃশ্যধারণ হয়েছে। এতে অংশ নিয়েছেন বিপাশা।
প্রদীপ সাহার কথায় এর সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জী। গানটিতে কণ্ঠ দিয়েছেন সোহেলী সুলতানা।
মিউজিক ভিডিওটিতে সম্পর্কে বিপাশার ভাষ্য, ‌‘আমি যেহেতু বেশ কিছু আইটেম গান করেছি, ফলে মিউজিক ভিডিওটিতে সমস্যা হয়নি। এখন তো বড় বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে; এতে কাজ করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। এটাই আমার প্রথম মিউজিক ভিডিও।’
ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। তিনি জানান, গানটি প্রযোজনা করেছে মাই সাউন্ড। যা শিগগিরই প্রকাশ পাবে ইউটিউবে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?