রাজনৈতিক দলে যোগ দিলেন তাজিন

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৬

তাজিন আহমেদ/ ছবি: সংগৃহীত সংগীতশিল্পী শাফিন আহমেদের পর এবার সরাসরি রাজনৈতিক দলে যোগ দিলেন অভিনেত্রী তাজিন আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয়ভাবে খবরটি নিশ্চিত করা হয় বাংলা ট্রিবিউনকে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর পক্ষ থেকে জানানো হয়, আজ (৯ ফেব্রুয়ারি) থেকে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন এই দলের সংস্কৃতিবিষয়ক বিভাগীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তাজিন আহমেদ।
এদিকে দলের নির্ভরযোগ্যসূত্রের বরাত দিয়ে ৩ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউন শাফিন আহমেদ ও তাজিন আহমেদের রাজনৈতিক দলে যোগদানের খবরটি এক্সক্লুসিভ হিসেবে প্রকাশ করে।
একদিন পর ৪ ফেব্রুয়ারি শাফিন আহমেদের যোগদানের বিষয়টি দল থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলেও তাজিন আহমেদের বিষয়টি ছিল অস্পষ্ট।
সেটিও স্পষ্ট হলো আজ, বৃহস্পতিবার। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তাজিন আহমেদ।

সম্পর্কিত সংবাদ:
# ববি হাজ্জাজের দলে যোগ দিচ্ছেন গায়ক শাফিন ও অভিনেত্রী তাজিন!

# ববি হাজ্জাজের দলে যোগ দিলেন শাফিন আহমেদ

# রাজনীতি প্রসঙ্গে একান্ত আলাপে শাফিন আহমেদ
/এসটিএস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প