‘মাশরাফি’ মুক্ত হলো অন্তর্জালে (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৭, ১৯:১৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০১:১১

মাশরাফি বিন মর্তুজা হঠাৎ করেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্বল্পদৈর্ঘ্য ফরমেটে জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যাবে না বাংলার এই নন্দিত কাপ্তানকে।

এমন সময়ে মাশারাফির প্রতি সম্মান ও ভালাবাসা জানাতে প্রকাশ হলোে একটি গান। ‘মাশরাফি’ শিরোনামের গানটির লিরিকাল ভিডিও প্রকাশ পেয়েছে আজ (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টায়। এটি এখন শোনা যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এইচটিএম-এর ইউটিউব চ্যানেলে।
গানটির উদ্যোক্তা এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে রুম্মান চৌধুরী। কণ্ঠ দিয়েছেন আবরার রহমান সিয়াম। গানটির কথা এমন- ‘সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম/ হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারও সালাম/ তুমি জেতো, তুমি জেতাও, তুমি বোঝাও বিজয়ের ভাষা/ মাশরাফি মাশরাফি তুমি কোটি প্রাণের আশা/ মাশরাফি মাশরাফি তুমি লাল-সবুজের ভালোবাসা।’
শ্রীলঙ্কা সফর থেকে ফিরে আসার পর মাশরাফি-জীবনের সেলফি গানটি প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘প্রায় দুই বছর আগে মাশরাফি ভাইকে নিয়ে গানটির কথা লেখি। তাকে দেখানোর পর তিনি পছন্দ করেন। এরপর সুর ও সংগীতায়োজন করে গানটি শোনানো হয়। তিনি মন দিয়ে শোনেন এবং ভালোলাগার কথা জানান। অফিসিয়াল ভিডিওর অপেক্ষায় এতদিন গানটি প্রকাশ করা হয়নি। কিন্তু টি-টোয়েন্টি থেকে বিদায়ের দিনে মাশরাফির প্রতি সম্মান জানাতে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হচ্ছে। আমার বিশ্বাস মাশরাফি ভক্তরা গানটি পছন্দ করবেন।’
গানটি শুনতে পারেন এখানে:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প