এবার যুক্ত হলেন শুভ

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৪:৩৮আপডেট : ২৩ মে ২০১৭, ১৪:৫৬

আরিফিন শুভ অস্ট্রেলিয়া থেকে মাত্রই হোম গ্রাউন্ডে ফিরেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। দুই দিন বিশ্রাম নিতে না নিতেই আবার কলকাতায় উড়াল দিলেন।
কেন?- প্রশ্নটা করা হয়েছিল তাকে।  কারণটা বললেন, কলকাতর নায়ক সোহম-যিশুর সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিস টাচ এন্টারটেইনমেন্ট মিলে তৈরি করছে নতুন সিনেমা ‘ওলট পালট’।
এতে আগেই শোনা গিয়েছিল বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা, রোশান এবং কলকাতার সোহম, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলির নাম। সর্বশেষ এতে যোগ দিয়ে নায়কদের দল সমৃদ্ধ করলেন ঢাকার শুভ।
শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সিডিউল মেলাতে সমস্যা হচ্ছিল। কারণ বড় ছবি ও বহু শিল্পীদের সমন্বয়ের বিষয় আছে। তবে আমি এই ছবিতে অভিনয় করছি। আশা করি, সব মিলে যাবে।’
সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। পরিচালনা করছেন কলকাতার রবি কিনাগি।
শুভ জানান, এর দৃশ্যধারণ হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও ভারতে। কলকাতায় টানা এক মাস কাজ চলবে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?