টেলিভিশনে প্রথম ৬ সিনেমা

বিনোদন ডেস্ক
০৯ জুন ২০১৭, ১৪:৫৯আপডেট : ০৯ জুন ২০১৭, ১৫:০৩

‘ভালোবাসা এমনই হয়’ রোজার ঈদে চ্যানেল আই নিয়ে আসছে একসঙ্গে ৬টি চলচ্চিত্র। নতুন এ ছবিগুলো এর আগে কোনও টিভিতে প্রচার হয়নি।
এগুলোর মধ্যে রয়েছে- ‘ড্রেসিং টেবিল, ‘ভালোবাসা এমনই হয়’, ‘অস্তিত্ব’, ‘রান আউট’, ‘সম্রাট’ ও ‘মেন্টাল’।
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘ড্রেসিং টেবিল’। আবু সাইয়ীদের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, নাদীয়া নদী, আরমান পারভেজ, তারিন রহমান, তাসকিন সুমী প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে লন্ডনের মনোরম লোকেশানে চিত্রায়িত ‘ভালোবাসা এমনই হয়’। তানিয়া আহমেদ নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ, তানজিকা, মিশু সাব্বির, বিদ্যা সিনহা মিম, মীর সাব্বির, তারিক আনাম খান প্রমুখ।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে ‘অস্তিত্ব’। আরিফিন শুভ, নুশরাত ইমরোজ তিশা, সুচরিতা, সুব্রত অভিনীত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন অনন্য মামুন।
‘রান আউট’ চলচ্চিত্রটি দেখানো হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানী প্রমুখ।
ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘মেন্টাল’। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নুশরাত ইমরোজ তিশা, পড়শী প্রমুখ।
শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘সম্রাট’  চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?