কাজল আগারওয়ালের ম্যানেজার গ্রেফতার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুলাই ২০১৭, ১৪:৪০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৮

কাজল মাদক থাকার অপরাধে বলিউড তারকা কাজল আগারওয়ালের ম্যানেজার রোনিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া জানায়, বিশেষ তদন্ত বাহিনী তার বাড়িতে গিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করে।
এই ঘটনায় খুবই অবাক হয়েছেন অভিনেত্রী কাজল। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি তাকে সমর্থন করি না। কিন্তু রোনি এমন কাজ করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি। এটা আমাদের সমাজের জন্য ক্ষতিকারক।’
রোনির সঙ্গে তার সম্পর্ক একদমই পেশাদারি ছিলো মন্তব্য করে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে বাবা-মা অনেক সমর্থন দেয়। আমি সবার সঙ্গে খুবই পেশাদার সম্পর্ক বজায় রাখি।’
তেলাগানার এই বিশেষ বাহিনী মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে তারা ক্যালভিন মাসকেরনাসের বিষয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। গত সপ্তাহেই তার ৬ জন তারকার সঙ্গে কথা বলেন। এছাড়া নোটিশ পাঠানো হয়েছে আরও ১২জনকে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া
/এমএইচ/এম/

/এমএইচ/এম/
সম্পর্কিত
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
প্যাটার্ন ও চেকে ফ্যাশনেবল কাজল
প্যাটার্ন ও চেকে ফ্যাশনেবল কাজল
বিনোদন বিভাগের সর্বশেষ
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
পরিচালকের বুকে কাজলের ট্যাটু, বিপর্যস্ত নায়িকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রাশমিকা
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
ঐশ্বরিয়াকে কটাক্ষ, ২৭ বছর পর কড়া জবাব সঞ্জয় লীলা বানসালির
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা
সাহসী দৃশ্যের বিতর্কে যা বললেন কিয়ারা