অবসকিওর ও সুচিত্রা সেন

বিনোদন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৭:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:৫২

বামে সুচিত্রা সেন, ডানে অবসকিওর এর সদস্যরা ব্যান্ড অবসকিওর-এর পরবর্তী অ্যালবাম ‘স্টপ জেনোসাইড’। অ্যালবামটি প্রকাশের আগেই নানাভাবে আলোচিত। এবার জানা গেল, এতে থাকছেন মহানায়িকা সুচিত্রা সেনও!
ব্যান্ডটির সদস্যরা ‘সুচিত্রা সেন’ নামে একটি বিশেষ গান বেঁধেছেন। এটি লিখেছেন অমিত গোস্বামী। গত ৪ অক্টোবর এটি ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
গানটি সম্পর্কে অবসকিওর ব্যান্ডের গায়ক ও দলনেতা সাইদ হাসান টিপু বলেন, ‘সুচিত্রা সেন নামটি শুনলে মনের ভেতর একটাই শব্দ বেজে ওঠে—আহা! নতুন এ গানটিতে প্রেমিকের কল্পনায় তিনি হাজির হবেন। এতে উঠে এসেছে দার্জিলিংয়ের প্রেক্ষাপট, যেখানে তিনি বেড়াতে এসেছেন। গানটি শুনলে মনে হবে, পাহাড় আর বরফের মধ্যে আছি।’
গানটির কথাগুলো হলো এমন— ‘হলুদ শাড়ি বেশ খোলা চুল দিচ্ছে হাওয়া আঁচল জুড়ে/পাতার কুচি দু-একটা ফুল তোমার মুখে আসলো উড়ে/ মেঘ আকাশে অবাক চোখে ভাবছে এমন সুন্দরী কে/ ভালো করে চেয়ে দেখি আসছো তুমি আমার দিকে/ অনেক সময় দাঁড় করিয়ে বললে— তবে কোথায় ছিলেন/ নাম ভুলেছি তুমি নীরা নাকি আমার সুচিত্রা সেন।’
গানটির লিংক:

/এমআই/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প