ঢাকার মঞ্চে জাভেদ-শাবানা দম্পতি

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ০০:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৫:১৪

শাবানা আজমি ও জাভেদ আখতার ঢাকার মঞ্চে নাটক নিয়ে হাজির হচ্ছেন ভারতের নামজাদা গীতিকবি জাভেদ আখতার ও বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমি। ‘কাইফি অওর ম্যায়’ শিরোনামের একটি বিশেষ নাটক মঞ্চস্থ করবেন এই তারকা দম্পতি।

এমনটাই জানা গেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশনস সূত্রে।
শাবানা আজমির পিতা কবি কাইফি আজমি’র জীবনীনির্ভর মঞ্চনাটক এটি। কবি কাইফি আজমিকে নিয়ে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমির কথোপকথনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির গল্প।
২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে। আয়োজক প্রতিষ্ঠানের সিইও বাংলা ট্রিবিউনকে জানান, নাটকটির টেকনিক্যাল টিম এক দিন আগে আসলেও জাভেদ-শাবানা দম্পতি ঢাকায় নামবেন ২৫ অক্টোবর সকালে।
এদিকে জাভেদ আখতার-শাবানা আজমির নাটকের পাশাপাশি এ আয়োজনে গজল পরিবেশন করবেন জসিন্দর সিং।
আর এই বিশেষ আয়োজনটি সরাসরি উপভোগ করতে হলে দর্শকদের গুনতে হবে পাঁচ হাজার অথবা দুই হাজার টাকার টিকিট। যা বাজারে উন্মুক্ত হয়েছে ১১ অক্টোবর থেকে।

/এস/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প