বলিউডে কাজ করতে আগ্রহী ‘হাল্ক’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৩:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৬

মার্ক রাফালো। ছবি- সংগৃহীত দ্য হাল্কখ্যাত হলিউড অভিনেতা মার্ক রাফালোর মনে একটা ইচ্ছে আছে। আর তা হলো বলিউডকেন্দ্রিক। এ অভিনেতা বলেছেন, তিনি বলিউডের সিনেমার মতো নাচ-গান পারেন না। তবে শুধু অভিনয়ের ক্ষেত্রে দক্ষতা দেখাতে বলিউডে কাজ করতে পারেন তিনি।

সম্প্রতি ‘থর: র‌্যাগনারোক’ ছবির প্রচারণায় মুম্বাইয়ে এসে এ মন্তব্য করেন তিনি।

তিন দশকের হলিউড ক্যারিয়ারে স্পটলাইট, শাটার আইল্যান্ডের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সুপারিহিরো মুভি ছাড়াও সাম্প্রতিক সময়ে ‘নাউ ইউ ক্যান সি মি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।

আগামী ৩ নভেম্বর ভারতে মুক্তি পাবে ‘থর: র‌্যাগনারোক’ ছবিটি। সেই উদ্দেশেই মুম্বাই আসেন এই অভিনেতা। বলিউড নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি বলিউডের একটি সিনেমা দেখেছি। একজন ব্যক্তি কয়েকজনের সঙ্গে মারামারি করছে। অনেকটা সন্ত্রাসীদের কুপোকাত করার মতো।’

তিনি বলিউডে অভিনয় করবেন কিনা জানতে চাইলে বলেন, ‘কেন নয়? আমি নাচ-গানে পারদর্শী নই। তবে শুধু অভিনয় তো করতেই পারি।’

থরের নতুন এই ছবিতে থর ও হাল্ককে প্রথমবারের মতো লড়াই করতে দেখা যাবে। রাফেলো জানান, তিনি এই সময়ের জন্য ছয় বছর ধরে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘তাকে ঘুষি মারার অভিজ্ঞতাটা দারুণ ছিলো। আমি ছয় বছর ধরে এর অপেক্ষা করছি। সবাই থর এবং হাল্কের লড়াই দেখতে চেয়েছিলো।’

রাফেলো অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- বিগিন এগেইন, নরমাল হার্ট, জাস্ট লাইক হেভেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?