অভিনয়শিল্পীরা পাচ্ছেন ডিজিটাল পরিচয়পত্র

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ০০:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৪:৪৮

ছবিযুক্ত পরিচয়পত্র প্রদানের সময় ‘অভিনয় শিল্পী সংঘ’ গত অক্টোবরে তাদের পাঁচ শতাধিক সদস্যকে ছবিযুক্ত পরিচয়পত্র দিয়েছিল। এ নিয়ে বেশ উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কারণ, অভিনয়শিল্পীদের অনেক দিনের দাবি ছিল এমন পরিচয়পত্রের।
এদিকে ছবিযুক্ত পরিচয়পত্র দেওয়ার এক মাসের মাথায় সংগঠনটি জানালো নতুন তথ্য। এবার শিল্পীরা পাচ্ছেন ডিজিটাল সংস্করণের কার্ড। শুধু দেশে নয়, চাইলে বিদেশেও শিল্পীরা এই স্মার্ট কার্ডটি ব্যবহার করতে পারবেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন কার্ডটির মধ্যে ডিজিটাল আকারে সব তথ্য থাকবে। একজন শিল্পী বিশ্বের যে কোনও প্রান্তে এ কার্ডটির মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরতে পারবেন। এছাড়া আরও কিছু ডিজিটাল সুবিধা যুক্ত থাকবে এতে।’
এদিকে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানা যায়, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন এ স্মার্ট কার্ডটি শিল্পীরা পাবেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে।
* অবশেষে শিল্পীরা পেলেন পরিচয়পত্র

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন