ইউটিউব চমকাচ্ছে ‘বিজলি’র গানে

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১২:৫১

ববি ও রণবীর সুপারউইম্যান হিসেবে পর্দায় আসছেন,  চমকপূর্ণ এই খবর আগেই দিয়েছিলেন ববি। 
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা ‘বিজলি’ নামের এ ছবিটি এবার ইউটিউবে তাদের প্রথম গান প্রকাশ করেছে। আর তাতে বাংলাদেশি দর্শকদের রীতিমতো চমকে দিয়েছেন ববি। ‘পার্টি' শিরোনামের এ গানটির কমেন্টে বক্সে তাই প্রশংসাও দেখা যাচ্ছে। গানের দৃশ্যে ববি
গানটি গতকাল রাতে (২৪ ডিসেম্বর) ছবির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

 এটি গেয়েছেন আকাশ ও নন্দিনী। সংগীতও করেছেন আকাশ। লিখেছেন প্রিয় চ্যাটার্জি।

এতে ববির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ভারতীয় মডেল ও অভিনেতা রণবীর। ছবিটি প্রযোজনাও করছেন ববি। আর এটি পরিচালনায় আছেন ইফতেখার চৌধুরী। ববি ও রণবীর। গানের দৃশ্য
এদিকে নতুন ছবির কাজে ববি এখন ভারতে রয়েছেন। বিজলি চরিত্র সম্পর্কে ববি আগেই বলেছিলেন, ‘‘বিজলি’ খানিকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে হলেও ছবির অনেক কিছুতেই ভিন্নতা পাবেন দর্শক। এতে ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে।’’
ভিডিও: 
ছবিটিতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত এবং কলকাতার শতাব্দী রায়, রাজা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। গানের দৃশ্যে ববি

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?