নাবিলা-অনুপম: গান নয় টানের গল্প

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০১৮, ১০:০৩আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৩:১৯

গানের দৃশ্যে নাবিলা ও অনুপম অবশেষে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ঢাকার অভিনেত্রী নাবিলা আর কলকাতার সংগীতশিল্পী অনুপমের ‌‘বাংলাদেশের মেয়ে’। যদিও এটি প্রকাশের পর গান ছাপিয়ে উঠে এসেছে তাদের একে অপরের প্রতি টানের গল্প। যে গল্পে দুই বাংলার দুজন জনপ্রিয় মানুষের মধ্যে দেখা, বন্ধুত্ব কিংবা প্রেমের রেখা ভেসে উঠেছে।

অনুপম রায়। প্রথমবারের মতো গান বাঁধলেন বাংলাদেশের জন্য। নিজের কথা-সুর-সংগীতে তৈরি এই গানটির বিষয়টাও বাংলাদেশ। ‘বাংলাদেশের মেয়ে’ নামের এই গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে ৪ মার্চ সন্ধ্যায়। যেখানে মডেল হিসেবেও আছেন তিনি। আর তার বিপরীতে ‘বাংলাদেশের মেয়ে’র চরিত্রে বিশেষ চমক হিসেবে ধরা দিয়েছেন ‘আয়নাবাজি’ খ্যাত মডেল-উপস্থাপক নাবিলা। জানা গেছে, প্রায় হাজার অফারের বিপরীতে মিউজিক ভিডিওতে নাবিলার এটাই প্রথম উপস্থিতি!
‘ওগো বাংলাদেশের মেয়ে/ তুমি অনেক কথাই বললে আমায়, আমার দিকে চেয়ে/ ভালোবেসে আমি ফেলেছি, জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে...’- এমন কথার গানটির ভিডিও নির্মাণ করেছেন শাহিরয়ার পলক। প্রযোজনা প্রতিষ্ঠান ই-টিউনস এন্টারটেইনমেন্ট।
কাজটি প্রসঙ্গে নাবিলা বলেন, ‘‌অনুপম রায়ের গানের ভক্ত আমি। সেও আমার সম্পর্কে আগাম জানতেন। সে জন্যই কাজটি করা। কথা দিতে পারি, এটাই আমাদের প্রথম এবং শেষ মিউজিক ভিডিও। শুটিংয়ের পুরো সময়টায় অনুপমের আন্তরিক উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। গানটিও তেমনই। ভিডিওটা সবার ভালো লাগলেই স্বস্তি পাবো।’
গানটির ভিডিও:

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান