ইউটিউবে শাকিব খানের নিমন্ত্রণবার্তা

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৮, ১৪:৩০ আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৬:৩৪

ভিাডিও বার্তায় শাকিব ও পায়েল জন্মদিনে (গত ২৮ মার্চ) বেশ ঘটা করে নিজের ইউটিউব চ্যানেল ‌‘শাকিব খান অফিসিয়াল’ চালু করেছেন ঢালিউড কিং। এখন সেই চ্যানেলটির জন্য নিয়মিত ইউটিউব প্যাকেজও তৈরি হচ্ছে।
যার ভালো নমুনা পাওয়া গেল গত ১৯ এপ্রিল। শাকিবের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ভাইজান এলো রে’ নিয়ে ইউটিউবে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি তার ভক্ত-দর্শকদের নিমন্ত্রণ জানিয়েছেন ছবিটি দেখার জন্য।
লন্ডনে গানের শুটিংয়ের ফাঁকে ধারণ করা বিশেষ এই ভিডিওতে শাকিবের সঙ্গে অংশ নেন ওপার বাংলার পায়েল সরকার। পাশাপাশি এই ছবির ‘চলো হাঁটি পায়ে পায়ে’ গানের কিছু অংশ নেচে দেখিয়েছেন এই তারকারা।
ভিডিওতে শাকিব খান বলেন, ‘এই গানের মাধ্যমেই ছবিটির কাজ শেষ হলো। এটির শেষ কাজ হয়েছে লন্ডনে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।’
‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। এতে আরও অভিনয় করছেন শ্রাবন্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি ছাড়াও কলকাতা ও বাংলাদেশের অনেকেই। মার্চ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় একটি গানের মাধ্যমে ছবির কাজ শুরু হয়। ছবিটি প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ।
গানের দৃশ্যে শাকিব ও পায়েল জানা গেছে, বাংলাদেশে ছবিটি সাফটা চুক্তির আওতায় মুক্তি দেওয়া হবে।
এদিকে লন্ডনে এই ছবির কাজ শেষে গতকাল (২০ এপ্রিল) ঢাকায় ফিরেছেন শাকিব খান। দেশে তিনি ‘সুপার হিরো’ ও ‘ক্যাপ্টেন খান’ ছবির কাজ করবেন। ছবি দুটোতে তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী।
এদিকে ২০ এপ্রিল পশ্চিমবঙ্গের ৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’।
ইউটিউবে শাকিবের নিমন্ত্রণবার্তা:

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
কত মিলিয়ন ডলার সম্পত্তির মালিক ঐশ্বরিয়া?
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
শরিফুল রাজকে আইনি নোটিশ
শরিফুল রাজকে আইনি নোটিশ
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন