এই শহরের গান...

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৪:৩৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:০৬

ভিডিওতে মালা প্রবাসী সংগীতশিল্পী মালা নিয়ে এসেছেন এই শহরের গান। ঢাকা শহরকে নিয়ে তৈরি করেছেন ‌‌‘এই ঢাকা’ নামের মিউজিক ভিডিও।

গত ১৮ এপ্রিল একটি বেসরকারি টিভির ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়েছে।
অস্ট্রেলিয়ায় বসবাসরত এই শিল্পী সময় পেলেই ছুটে আসেন জন্মভূমি বাংলাদেশে। গানের পোকা মাথায় নিয়ে ঘুরে বেড়ান ঢাকার পথঘাটে। সেই চিত্রই ক্যামেরায় তুলে ধরেছেন এবার।
গানটির কথা ও সুর করেছেন মালা নিজেই। তিনি বললেন, ‘ছোটবেলায় ঢাকায় বড় হয়েছি। এখন দেশের বাইরে থাকলেও মন পড়ে থাকে ঢাকায়। ছোটবেলার অনেক স্মৃতি এই গানে রাখার চেষ্টা করেছি।’
গানটির সংগীত করেছেন শাকের রাজা। ভিডিওটি তৈরি করেছেন তানিম রহমান অংশু।

/এম/এমএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প