শাকিব-বুবলীর ঠোঁটে আঞ্চলিক গান!

বিনোদন রিপোর্ট
১৬ মে ২০১৮, ১৪:৫৩আপডেট : ১৬ মে ২০১৮, ১৫:২৫

শাকিব খান ও বুবলী আঞ্চলিক ছবি করছেন শাকিব খান ও শবনম বুবলী। সে খবর অনেক আগের। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের এ ছবিটি এখন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের টেবিলে।
আর এ চলচ্চিত্রের কারণেই এবার পাওয়া গেল নায়ক-নায়িকার ঠোঁটে আঞ্চলিক ভাষার একটি দারুণ গান।
‌‘তুই চিটাগাইঙ্গা পোয়া, আঁই নোয়াখাইল্লা মাইয়া’ শিরোনামের গান সম্প্রতি ইউটিউবে অবমুক্ত হয়েছে। আঞ্চলিক এ গানের সঙ্গে অনবদ্য লেগেছে শাকিব ও বুবলীর নাচ-অভিনয়- এমন মন্তব্যও করছেন দর্শক-শ্রোতারা।
সুদীপ কুমার দীপের লেখা এ গানটিতে কণ্ঠ রাফাত ও ঐশী। গানটি তৈরি করেছেন রাফাত নিজেই।
নিজস্ব সেট ও সমুদ্র সৈকতে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। এদিকে একই দিনে ছবিটির ট্রেলারও প্রকাশ করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
পরিচালক উত্তম আকাশ জানান, ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে। তবে এর আগে ছবির আরও কয়েকটি গান ইউটিউবে প্রকাশের ইচ্ছে তাদের।
ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব-বুবলী। আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, বরদা মিঠু প্রমুখ।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প