দর্শকের মুখোমুখি নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ

বিনোদন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ১৫:৪৩আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১৮:০১

নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ বাংলা মঞ্চনাটকের বরেণ্য দুই ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ মুখোমুখি হচ্ছেন দর্শকদের।

তিন প্রজন্মের নাট্যকার, নাট্যনির্দেশক, নাট্যজন ও দর্শকের মুখোমুখি আলাপনের প্রথম পর্ব হিসেবে এই দুই নাট্যজন হাজির হবেন।

‘নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ দর্শকের মুখোমুখি আলাপনে’ শিরোনামে এ অনুষ্ঠানটি হবে আগামী ৫ অক্টোবর সন্ধ্যায়, নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে। এর আয়োজক মঞ্চনাটক নির্দেশকদের সংগঠন ‘থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশ’।

স্বাধীন বাংলাদেশের সূচনা থেকে নাট্যচর্চাকে একটি মেঠো আলপথ থেকে যারা বিগত ৪৭ বছর ধরে রক্ত, ঘাম ও শ্রম দিয়ে আজ রাজপথে পরিণত করেছেন সেই অগ্রজ নাট্যজনদের অন্যতম নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ শিল্প ও নাট্য আন্দোলনের নানাদিক নিয়ে এ অনুষ্ঠানে কথা বলবেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রজন্মের নাট্যকার ও দর্শক বরেণ্য এই দুই নাট্য ব্যক্তিত্বকে প্রশ্ন করে তাদের নাট্যজীবন ও সৃজনশীল কাজের নানাদিক সম্পর্কে জানতে পারবেন।

আয়োজকরা জানান, দর্শনীর বিনিময়ে এই আলাপন অনুষ্ঠানটি হবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার প্রবেশপথের বাঁপাশে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?