একযুগ পর পান্থ কানাইয়ের দুই ভিডিও

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ১৮:৪৮আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ১৯:৪৫

পান্থ কানাই। ছবি- আজিজুল হক/ফেসবুক প্রায় একযুগ আগে ‘নৌকা জমিন নাটাই’ শিরোনামে একটি গানের ভিডিওতে এসেছিলেন সংগীতশিল্পী পান্থ কানাই। এরপর অনেক গানেই কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। কিন্তু ভিডিও? 
না, তাকে ভিডিওতে সেভাবে পাওয়া যায়নি। এবার গত সেপ্টেম্বর মাসেই দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন দরাজ গলার এই গায়ক।

এগুলো হলো ‘মন সঁপিলাম’ ও ‘দেহের মাঝে’।

পান্থ কানাই বললেন, ‘আমি তো আসলে নিজের মতো করেই গান করি। অনেক গান তৈরিও। কিন্তু বিপণন পদ্ধতির কারণে এগুলো প্রকাশ করা হয় না। আর ভিডিওতেও আমার উপস্থিতি নেই বললেই চলে। সে হিসেবে একই মাসে দুটি ভিডিও-গান প্রকাশ অনেক বেশিই হয়ে যায় আমার জন্য!’

‘মন সঁপিলাম’ প্রকাশ হয়েছে গত ১ সেপ্টেম্বর। প্রবাসী বন্ধু রুশো মাহতাবের কারণেই এটির কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন পান্থ। রুশোর কথা-সুরে এটি তৈরি হয়েছে। গানটি প্রকাশিত হয়েছে ‘পরবাসী’ নামের ইউটিউব চ্যানেলে।

অপরদিকে, ‘দেহের মাঝে’ গানের কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। ২৭ সেপ্টেম্বর অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামোজ রেকর্ডস তাদের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করেছে।

ভিডিওটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন। এতে পান্থ কানাইয়ের পাশাপাশি মডেল হয়েছেন আরফান অনিক, ইদ্রোজিৎ, মোহন ও রিয়াল।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান