‘মিস্টার বাংলাদেশ’ নিয়ে ওয়েব রিয়েলিটি শো

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯

মিস্টার বাংলাদেশের দুই শিল্পী খিজির হায়াত খান ও শানু গত বছরের আলোচিত চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’ সিরিজ আকারে অনলাইনে আসছে। চলতি বছরে মার্চে এটি আসবে বলে জানিয়েছেন চলচ্চিত্রটির অভিনেতা ও প্রযোজক খিজির হায়াত খান। রিয়ালিটি শো’র আদলে এটি ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
‘মিস্টার বাংলাদেশ’-এর এ চিত্রনায়ক আরও একটি সুসংবাদ দিলেন। জানালেন, কলকাতা ইন্টারন্যাশনাল কাল্ট চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন ফক্স’ পুরস্কারে লড়তে যাচ্ছে চলচ্চিত্রটি।
খিজির হায়াত খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমাদের টিম অলরেডি সেখানে পৌঁছে গেছে। আমি আগামীকাল (১৫ জানুয়ারি) যাবো। ১৭ জানুয়ারি ‘মিস্টার বাংলাদেশ’ দেখবে কলকাতার দর্শকরা। দুই দিনের উৎসব শুরু হবে ১৬ জানুয়ারি।’’
এদিকে সিরিজটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘‘এটার উদ্দেশ্য অনেকটা বলিউড অভিনেতা আমির খানের টিভি অনুষ্ঠান ‘সত্যমেব জয়তে’ মতো। তবে সেটি ইনডোরে হয়েছিল। আর আমরা আউটডোরে যাবো। আমাদের ভয়াবহ সমস্যাগুলো নিয়ে কথা বলবো। সমাধানের চেষ্টা করবো। প্রথম পর্বে থাকবে মাদক নিয়ে। ‘মিস্টার বাংলাদেশ এগিয়ে চলো’ নামের এই সিরিজটির প্রথম শুট হবে কুমিল্লায়।’’
আবু আক্তারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমাটি দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে। এর কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।
খিজির হায়াত খঅন ও শানু কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির মধ্য দিয়েই প্রথমবার বড় পর্দায় অভিনয় করেন শানারেই দেবী শানু। আরও অভিনয় করেছেন টাইগার রবি, শাহরিয়ার সজীব, শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
নজরুলের গল্প-উপন্যাসে নির্মিত আলোচিত তিন সিনেমা
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা
বিতর্কের মুখে কৃতির সেই বিজ্ঞাপন প্রত্যাহার, ক্ষমা চাইলো সংস্থা