প্রযোজকের খাতায় অভিনেতা শিমুল খান

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২০

নানা লুকে শিমুল খান চলচ্চিত্রাভিনেতা শিমুল খান এবার প্রযোজকের খাতায় নাম লেখালেন। শিমুল খান মোশন পিকচার্স-এর ব্যানারে তিনি নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘মানব’।
টাইগার কনডমস নিবেদিন ভিন্ন ধারার এই চলচ্চিত্রে শিমুল খান ছাড়াও অভিনয় করেছেন ক্যামেলিয়া রাঙা, ওমর মালিকসহ অনেকেই। চিত্রনাট্য, পরিচালনা ও সম্পাদনায় আছেন জুয়েল রানা। সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন নাভেদ পারভেজ।
‘মানব’-এর প্রথম পোস্টার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে ৩১ জানুয়ারি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিমুল খান। এতে উপস্থিত ছিলেন ‘মানব’ সংশ্লিষ্টরা।
শিমুল বললেন, ‘‘অন্য নির্মাতাদের ছবিতে নিয়মিত অভিনয়ের পাশাপাশি নিজের পছন্দ মাপে কিছু চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। তারই প্রথম প্রয়াস, ‘মানব’। আমি জানি, এই বাজারে সিনেমায় লগ্নি করা বড় রিস্ক। তবুও আমার বিশ্বাস, ছবিটির কনটেন্ট, নির্মাণ ও ধরন- বাংলা ছবির দর্শকদের মুগ্ধ করবে। তৈরি করবে নতুন দর্শক।’’  
‘মানব’-এর গল্প প্রসঙ্গে এই তরুণ প্রযোজক জানান, প্রেম করে বিয়ে করা এক দম্পতির মাঝে একটি অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার মাধ্যমে ঘটে যায় ভয়ংকর হত্যাকাণ্ড। যার পরিণতিতে একদম শেষ পর্যন্ত পুরো ছবির গল্প বহন করে চলে অকল্পনীয় এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। পরিশেষে দৃশ্যমান হয় একটি চরম শিক্ষনীয় বাস্তবতা।
জানা গেছে, ছবিটির শুটিং এরমধ্যে ৭০ ভাগ শেষ। বাকি অংশ হবে চলতি মাসের মধ্যেই। ছবিটির ফার্স্ট লুক অবমুক্ত করা হবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, ‘দেহরক্ষী’খ্যাত অভিনেতা শিমুল খানের মুক্তি পাওয়া ছবির সংখ্যা ২৬টি। সর্বশেষ তিনি অভিনয় দিয়ে প্রশংসা কুড়ান ‘দহন’ ও ‘স্বপ্নের ঘর’ ছবি দুটির মাধ্যমে।
এবার দেখার পালা, প্রযোজক হিসেবে তিনি কতটা মন রক্ষা করতে পারেন ঢাকাই সিনেমার দর্শকদের। সংবাদ সম্মেলনে শিমুল খান, জুয়েল রানা ও ওমর মালিক

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক