অন্তর্জালে সুমনা সোমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

সুমনা সোমা হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রথম আলোচনায় এনেছিলেন সুমনা সোমা। এরপর নাটক-চলচ্চিত্রে নিয়মিত কাজ করলেও সেই মাপের আলোচনায় আর নিজেকে আনতে পারেননি এই অভিনেত্রী।
তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে। নাম ‘এক রাতের বউ’। চলচ্চিত্রটি ৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে অন্তর্জালে, এবিসিবাংলা টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে।
কাজটি প্রসঙ্গে সুমনা সোমা বললেন, ‌‘এটি ভিন্ন ধরনের কাজ। একজন চোরাচালান কারবারির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আর সংসারে নানা নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সমাজের নানান ঘটনা রয়েছে এর কাহিনিতে।’
এমদাদুল হক খানের পরিচালনায় এতে সোমার বিপরীতে অভিনয় করেছেন সাইফ খান। এছাড়াও অভিনয় করেছেন স্নেহা, রুদ্র মিজান ও শরীফ সাব্বির।
এদিকে, চলতি বছর সুমনা সোমা অভিনীত ৫টি ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। ছবিগুলো হলো নারগিস আক্তারের ‘আরশী’, শহীদুল হক খানের ‘বীরাঙ্গনা’, আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাব’ ও ‘গোপন’।
এক রাতের বউ:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?