এক নিশোর বহু রূপ

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ০৯:০৪ আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৬:৪৫

নিশো ও প্রভা আফরান নিশো; কখনও হাজি, কখনও কনট্রাকটর, কখনোবা মৌলভি। একজন নিশোকে এবার একসঙ্গে বেশ কয়েকটি রূপে দেখা যাবে। আর এটি ঘটবে নতুন ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’-এ।
মেজবাহউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

তিনি জানান, সাধারণত ধারাবাহিক নাটকে ইনডোর শুটিং বেশি করার একটা প্রবণতা থাকে। এই নাটকের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। বেশিরভাগ কাজ হয়েছে আউটডোরে। ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরাও।
নাটকটি অ্যাকশন ও কমেডি ধাঁচের। থাকছে অপরাধ জগতের প্রভাবও। এ কারণেই নিশোকে বেশ কয়েকটি চেহারায় দেখা যাবে।

এতে আরও অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, নাদিয়া মীম, সারওয়াত আজাদ বৃষ্টি, আরফান নিশো, শতাব্দী ওয়াদুদ, অপর্ণা, ফারুক আহমেদ, শিমুল সরকার, আশরাফুল আশিষ, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, কচি খন্দকার, তানিয়া আহমেদসহ অনেকে।

নাটকটি আজ (১২ মার্চ) থেকে চ্যানেল আই পর্দায় প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির
বিয়ের ১০ বছর পর নামের পরিবর্তন মার্গট রবির