এলো কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ০০:০১আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৫:১৪

ব্যান্ড অবসকিওর দেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে কিশোর মুক্তিযোদ্ধা টিটো শহীদ হন। সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সে প্রাণ হারান তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ।
তিনিই প্রথম টিটোকে নিয়ে বই লেখেন। এটির নাম ছিল ‘টিটোর স্বাধীনতা’। সেখান থেকেই এবার তৈরি হলো গান।
কিশোর মুক্তিযোদ্ধা শহীদ টিটোকে নিয়ে গান তৈরি করেছে ব্যান্ড অবসকিওর। নাম রাখা হয়েছে ‘টিটোর স্বাধীনতা’। এটি লিখেছেন কবি-লেখক অমিত গোস্বামী। ২৫ মার্চ প্রথম প্রহরে গানটি চ্যানেল আইতে প্রচার করা হয়। এর ঠিক পরপরই অবসকিওরের ইউটিউব চ্যানেলে এটির প্রকাশ করা হয়েছে। ব্যান্ড প্রধান সাইদ হাসান টিপু জানান, এটি দিয়েই তাদের নতুন অ্যালবামের কাজ শুরু হলো।

সাইদ হাসান টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সূর্যসন্তানদের নিয়ে নিয়মিতই কাজ করছে অবসকিওর। এরই ধারাবাহিকতায় আমরা কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করেছি।’
অবসকিওর ব্যান্ড ২০১৪ থেকে নিজস্ব ঘরানার কাজের পাশে মুক্তিযুদ্ধ নিয়ে গান করা শুরু করে। একে একে সৃষ্টি হয়েছে- 'স্বাধীনতার বীজমন্ত্র', 'আজাদ', 'ক্র্যাক প্লাটুন', 'আলতাফ', 'তিস্তা', 'ফিলিস্তিন', 'পিতা', 'দেশ ছাড় রাজাকার', 'পরোয়ানা', 'স্টপ জেনোসাইড'।

সাম্প্রতিক সময়ে এ গানগুলো দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে দলটি। তারই ধারাবাহিকতায় এলো তাদের নতুন গান ‘টিটোর স্বাধীনতা’।
ভিডিও: 

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন