কাঙালিনী সুফিয়াকে নিয়ে তথ্যচিত্র

বিনোদন রিপোর্ট
০১ মে ২০১৯, ১৭:০৬আপডেট : ০১ মে ২০১৯, ১৯:০১

তথ্যচিত্রের শুটিংয়ে কাঙালিনী সুফিয়া কেমন আছেন লোকগানের অন্যতম শিল্পী কাঙালিনী সুফিয়া? তিনি কি সুস্থ হয়েছেন, নাকি পড়ে আছেন হাসপাতালেই? আর্থিক সংকট কেটেছে তার?

ভক্ত মাত্রই এসব প্রশ্নের উত্তর জানতে চান। তেমন ভাবনা থেকেই সংগ্রামী এই লোকশিল্পীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‌‌‘কাঙালিনী: এক জীবনে অনেক জীবন’।বাংলাঢোল প্রযোজিত তথ্যচিত্রটি আন্তর্জাতিক শ্রমিক দিবসে (১ মে) উন্মুক্ত করা হয়েছে অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে।

সোমেশ্বর অলির চিত্রনাট্য ও আল আমিন রংপুরিয়ানের পরিচালনায় ৩০ মিনিট ব্যাপ্তির এই তথ্যচিত্রে উঠে এসেছে কাঙালিনী সুফিয়ার সংগ্রামী জীবনের অজানা গল্প।

কাজটি প্রসঙ্গে নির্মাণ সংশ্লিষ্ট দুজনের ভাষ্য প্রায় একই, ‌‘যার গান শুনে বিমোহিত শ্রোতাদর্শক, স্বনামে যিনি এতো বিখ্যাত, সেই মানুষটির মনে কেন স্বস্তি নেই? আমরা শুধু জানি, আমাদের সময়ে, একই আলো বাতাসে বেঁচে থাকা এই মহীয়সী নারীর কাছে আমাদের অনেক ঋণ। আমরা মনে করি, কাঙালিনী সুফিয়ার এই তথ্যচিত্র কঠিন সময়েরই দগদগে এক প্রামাণ্য দলিল।’

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে ‘কাঙালিনী: এক জীবনে অনেক জীবন’ তথ্যচিত্রটি উন্মুক্ত করা হয়েছে বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেলস্ক্রিন, টেলিফ্লিক্সবিডিফ্লিক্স অ্যাপগুলোতে। এখান থেকে দর্শকরা বিনামূল্যে তথ্যচিত্রটি উপভোগ করতে পারবেন।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প