৭২তম কান: সেরা পরিচালক দারদেন ভ্রাতৃদ্বয়

বিনোদন রিপোর্ট, কান (ফ্রান্স) থেকে
২৬ মে ২০১৯, ০০:০৫ আপডেট : ২৬ মে ২০১৯, ১৪:৩৫

কান মঞ্চে ভিগো মর্টেনসেন ও দারদেন ভ্রাতৃদ্বয় কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরে সেরা পরিচালকের পুরস্কার পেলেন জ্যঁ-পিয়ের ও লুক দারদেন। ‘ইয়াং আহমেদ’ ছবির জন্য এই স্বীকৃতি গেলো তাদের ঘরে। পুরস্কারটি তুলে দেন আমেরিকান-ডেনিশ অভিনেতা ভিগো মর্টেনসেন।
শনিবার (২৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা।
গত ১৪ মে কান উৎসবের ৭২তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেতা এদুয়ার্দ বেয়া।
এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে প্রয়াত ফরাসি নারী নির্মাতা আনিয়েস ভারদাকে সম্মান জানানো হয়। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
এবার কান-আবাসিকে সুযোগ পেলেন তারা
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
প্রসঙ্গ ‘কান’ পোশাক: অঞ্জনার নিশানায় কে
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান নিয়ে হুমার ‘খোঁচা’ ও প্রত্যাশা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
কান ২০২৪: স্বর্ণপামসহ পুরো বিজয়ী তালিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
রাফীকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন তমা মির্জা
রাফীকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন তমা মির্জা
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘দ্য ডার্টি পিকচার ২’ নিয়ে আসছেন একতা কাপুর, থাকছেন কারা
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’