টিভিতে একসঙ্গে তিন জনপ্রিয় কার্টুন সিরিজ

বিনোদন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ০০:০২আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:০১

তিন কার্টুনের চরিত্রগুলো

শিশুদের সবচেয়ে পছন্দের টিভি বিনোদন কার্টুন সিরিজ। মাছরাঙা টেলিভিশন বরাবরই শিশুদের জন্য কার্টুন সিরিজ প্রচারে প্রাধান্য দিয়েছে।
বাংলায় ডাবিংকৃত ‘মোটু পাতলু’ এবং ‘শিবা’ কার্টুন সিরিজগুলো প্রচার করে ইতোমধ্যে শিশুদের মন জয় করেছে চ্যানেলটি। কার্টুনপ্রিয় শিশুদের জন্য এবার আরও বড় আনন্দ সংবাদ নিয়ে আসছে তারা। একসঙ্গে তিনটি নতুন জনপ্রিয় কার্টুন সিরিজ উপহার দিচ্ছে টেলিভিশন চ্যানেলটি।
কার্টুনগুলো হলো, ‘গাট্টু বাট্টু’, ‘চাচা ভাতিজা’ ও ‘ভীর দ্য রোবট বয়’। বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় এই কার্টুন সিরিজগুলো ১ আগস্ট (আজ) থেকে দেখা যাবে মাছরাঙার পর্দায়।

শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে এগুলো প্রচার হবে।
সেই সঙ্গে ‘মোটু পাতলু’ ও ‘শিবা’ প্রচার হবে আগের নিয়মে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয়
‘সির সির’ গানে ফুটবলের মহারণে মেতে উঠল বনানী, হোমকামিং কনসার্টে মাতালেন সানজয়
অ্যাডফার বিশেষ স্ক্রিনিংয়ে যে সিনেমা দেখে মুগ্ধ মেহজাবীন
অ্যাডফার বিশেষ স্ক্রিনিংয়ে যে সিনেমা দেখে মুগ্ধ মেহজাবীন
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
‘লজ্জা নারীর ভূষণ’ বাক্যটি পরিবর্তন করা প্রয়োজন: চমক
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা
দাম্পত্যের মিষ্টি রসায়নের নাম ‘বাবু’, জানালেন প্রিয়াঙ্কা