আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২৫, ১৬:৪৩আপডেট : ২০ জুন ২০২৫, ১৬:৪৭

বিস্তারিত না বলেও এটুকুতে স্পষ্ট ঢালিউডের সার্বিক অবস্থা। সাম্প্রতিক সময়ে অনলাইনে আম বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন নায়ক ওমর সানী। অন্যদিকে তার স্ত্রী নায়িকা মৌসুমী লম্বা সময় ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে এমন সব শুটিংয়ের খবর মিলছে, যা তার পুরো ক্যারিয়ারে করতে দেখা যায়নি।

গত ক’বছর ধরে ওমর সানী রেস্তোরাঁ ব্যবসায়ে মন বসান। তবে এবার জানা গেলো অভিনেতা আম ব্যবসাও করছেন। ‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেইজের মাধ্যমে তিনি সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন। এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়ক। 

ভিডিওতে তিনি বলেন, ‘কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি  আমার জেলা চাঁপাই নবাবগঞ্জ, আমাদের জেলা রাজশাহী। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেইজে অর্ডার করুন, এই জেলার বাগান থেকে ফরমালিন মুক্ত আম সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে।’ ওমর সানি ও মৌসুমী এদিকে দেশের আরেক সুপারহিট নায়িকা মাহিয়া মাহি আভাস দিলেন দেশ ছাড়ার। ১৯ জুন সন্ধ্যায় নিউ ইয়র্ক পৌঁছেই একগুচ্ছ ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি জানান এই নায়িকা। লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

ক্যাপশনে স্পষ্ট, দেশের সীমানা অতিক্রম করতে পেরে স্বস্তিতে ফিরেছেন এই নায়িকা। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিদায়।

নায়িকা পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। শেষমেশ নির্বাচনে বড় ব্যবধানে হেরে যান তিনি। মাহিয়া মাহি মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন। একই বছর রকিব সরকার নামে গাজীপুরের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। এ সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। মাহি তখন গাজীপুরে গড়ে তোলেন রেস্তোরাঁ ব্যবসা। কিন্তু বিয়ের আড়াই বছরের মাথায় ভেঙে যায় সেই সংসারও।

মাহিকে সর্বশেষ দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমায়, শাকিব খানের মায়ের চরিত্রে!

/এমএম/
সম্পর্কিত
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
‘জুলাই’ অবমাননা ও অপপ্রচারের অভিযোগে শাওন-মাহির বিরুদ্ধে জিডি
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের