ঈদ বিশেষ

‘সিঙ্গেল মাদার হয়েও আম্মু আমাকে সমর্থন দিয়েছেন’

বিনোদন ডেস্ক
১৪ আগস্ট ২০১৯, ০০:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১২:১০

ঈদুল আজহা মানে যতটা উৎসব, ততোধিক স্যাক্রিফাইসের গল্প। প্রিয় পশু কোরবানির মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় এই উৎসব পালন করেন। অনেকটা এই ভাবধারাকে সামনে রেখে এই ঈদে আমরা তারকাদের কাছে জানার চেষ্টা করেছি তাদের জীবনে ঘটে যাওয়া স্যাক্রিফাইস বা আত্মত্যাগের কিছু স্মৃতি। যে ত্যাগের বিনিময়ে তাদের অনেকেই হয়েছেন আজকের আলোকিত তারকা। জেনে নিন দেশের প্রথম ইউটিউবার সংগীতশিল্পী জেফার রহমানের বয়ানে তার জীবনের কিছু স্যাক্রিফাইস—

জেফার রহমান

আমাকে বলা হয় দেশের প্রথম ইউটিউব বেইজড গায়িকা, মানে ইউটিউবার। পরিকল্পিতভাবে না হলেও, এটা কেমন করে যেন হয়ে গেছে।
একদিন মনে হলো দেশের বাইরে সবাই কাভার সং করে, কিন্তু আমাদের দেশে এখনও কেউ শুরু করলো না। তাই প্রথমে একটা গানের কোরাস গেয়ে বাসায় আর বন্ধুদের শোনালাম। সবাই বেশ প্রশংসা করলেন। সাহস করে সেটি ইউটিউবে আপলোড করলাম। এভাবেই আমার ইউটিউবে কাজ করা শুরু।
তবে সেখানেও যে আমি সময় ধরে ধরে কাজ করেছি, তা নয়।
আমি কখনোই ইউটিউবে ধারাবাহিকভাবে কাজ করে যাইনি। আমি যখন গান করি, তখন সেটা ইউটিউবে দেই।
মাঝে গ্রেতে চাকরিতে ঢুকেছিলাম, সেটারও বিরতি ছিল।
বছর তিন-চারেক হলো আমি প্রফেশনালি গান নিয়ে এগুচ্ছি। ইউটিউবার কিনা জানি না, তবে আমার কাছে ইউটিউব হলো আর্কাইভ বা লাইব্রেরির মতো। যেখানে আমার গান বা কাজগুলো আমি গুছিয়ে রাখি। সত্যি বলতে, আমার পরিবারের ট্র্যাডিশনাল বাধা ছিল না। আমাদের সমাজে অনেক মেয়েই কিন্তু সব কাজ করতে পারে না। আমার পারিবারের একটা সুবিধা আমি পেয়েছি, আমি যখনই কিছু করেছি তারা আমাকে সমর্থন করেছেন। পরিবার বলতে মা ও আমার বড় ভাই।
প্রথমদিকে তাদের যখন ইউটিউব বিষয়টি বুঝিয়েছিলাম, তারাও সমর্থন করলেন। এখন তো তারা আমাকে সাজেশনও দেন।
একজন সিঙ্গেল মাদার হয়েও আম্মু আমাকে সবসময় সমর্থন দিয়েছেন। এটাই অনেক বড় পাওয়া। তার এই স্যাক্রিফাইস আমাকে আমি হয়ে উঠতে শিখিয়েছে। থ্যাংকস মা।

অনুলিখন: মাহমুদুল ইসলাম

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?