রবীন্দ্রনাথ ও নজরুলের বন্ধুত্ব নিয়ে মেহরীনের অ্যালবাম

বিনোদন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০

মেহরীন মাহমুদ বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বন্ধুত্ব নিয়ে তৈরি করা হয়েছে অ্যালবাম। যেখানে থাকছে এই দুই কবির ১০টি গান। আর এটি করেছেন পপ ঘরানার গায়িকা মেহরীন। অ্যালবামের নাম ‘বন্ধুতা’।
তাদের বন্ধুত্বের বিষয়টি এই অ্যালবামে কীভাবে উঠে এসেছে সেটি জানালেন মেহরীন। বললেন, ‘কাজী নজরুল ইসলামের বয়স যখন ২২ তখন এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পাশে ডেকে মঞ্চে বসান। উপস্থিত অনেক বর্ষীয়ান ব্যক্তিও বেশ চমকে যান সেদিন। আসলে রবীন্দ্রনাথ নজরুলের প্রতিভাটা ভালোভাবে টের পেয়েছিলেন। বয়সের অনেক পার্থক্য থাকলেও তাদের মধ্যে যে সাহিত্যিক বন্ধুত্ব ছিল, এটাকে কেন্দ্র করেই এই অ্যালবাম।’
১০টি গান দিয়ে সাজানো এই অ্যালবামের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়।
এর মধ্য দিয়ে এবারই প্রথম দুই কবির গান নিয়ে অ্যালবাম প্রকাশ করলেন পপ ঘরানার এই শিল্পী।
মেহরীন বলেন, ‘ছোটবেলায় আমি ওস্তাদ সুধীন দাশের কাছে গান শিখতাম। তিনি কিন্তু অবলীলায় এই দুই শিল্পীর গান করতেন। গান শেখানোর সময়ই তিনি বারবার বলতেন, এই দুই শিল্পীর গান অবশ্যই করতে হবে। সেখান থেকেই কবি নজরুল ও রবীন্দ্রনাথ মনে গেঁথে যান।’
মেহরীন জানালেন, নতুন অ্যালবামের গানগুলো তার ওয়েবসাইট মেহরীন ডট নেট-এ পাওয়া যাচ্ছে।
প্রতি গানের ৩০ সেকেন্ড সবার জন্য উন্মুক্ত। পুরোটা শুনতে, গানপ্রতি ২৫ টাকা খরচ করতে হবে বলে জানালেন এই শিল্পী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং ১৭ কোটি পার
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন ‘গেম অব থ্রোনস’ তারকা, কী ঘটেছিল সেই রাতে
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে হ্যালোইন: দিনটি ঘিরে ঢাকায় যত আয়োজন
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার