প্রিয়াঙ্কার শুটিংয়ে গিয়ে কেঁদেছিলেন নিক!

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার জন্য কেঁদেছিলেন তার স্বামী নিক জোনাস! আর এ ঘটনা জানালেন প্রিয়াঙ্কা নিজেই। এটি ঘটে প্রিয়াঙ্কা ও ফারহান আখতার অভিনীত ‌‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং স্পটে।
ঘটনাটি ছিল এ জুটির বিয়ের মাত্র চার দিন আগে। গত নভেম্বরে বিয়ে হয় তাদের।
সোনালি বোস পরিচালিত এ ছবির শেষ দিনের শুটিংয়ে হাজির হয়েছিলেন নিক। আর তখন চলছিল এর শেষ দৃশ্যধারণ।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‌‌‌‌‘বিয়ের জন্য আমাদের কিছু প্রস্তুতিও বাকি ছিল। তাই নিককে বলা হয়েছিল, সে যেন সেটে চলে আসে। এরপর কাজ শেষ করে আমরা একসঙ্গে বেরিয়ে পড়ব। সেটেই সেই ঘটনাটি ঘটে। আর এটি প্রথম খেয়াল করেন সোনালি বোস।’
ঘটনাটি প্রসঙ্গে পরিচালক সোনালি বলেন, ‘নিককে সেটে আসতে বলার আরও একটি কারণ, আমরা তাদের (প্রিয়াঙ্কা ও নিক) জন্য কেক রেখেছিলাম। তাদের উইশ করার জন্যই এ ব্যবস্থা। তবে নিক একটু আগেভাগেই চলে আসেন। তিনি যখন সেটে প্রবেশ করেন, তখন প্রিয়াঙ্কা ছবির আবেগঘন শেষ দৃশ্যে ডুবে আছেন। দৃশ্যটি শেষ হওয়ার পর দেখি নিক দূরে দাঁড়িয়ে আছেন। আর তার চোখ দিয়ে পানি ঝরছে!’
এদিকে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিটি বর্তমানে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। সেখানেই এটির প্রিমিয়ার শো হবে।
ছবিতে প্রিয়াঙ্কা, ফারহান আখতার ছাড়াও অভিনয় করেছেন জায়রা ওয়াসিম ও রোহিত সারাফ।
চলচ্চিত্রটির প্রযোজকও প্রিয়াঙ্কা। আগামী ১১ অক্টোবর এটি মুক্তি পাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?