ইমরান বলছেন ‘ভুলে যেতে শিখিনি’

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৮

ইমরান নতুন গান-ভিডিও নিয়ে হাজির হচ্ছেন ইমরান মাহমুদুল। তবে এবারের আয়োজনটি তার অন্য যেকোনও গানের চেয়ে একটু বেশিই আবেগি। ‘ভুলে যেতে শিখিনি’- গানের শিরোনাম থেকেই আগাম অনুমান করা যায়!

ফেসবুকে গান-ভিডিওটির একটি টিজার প্রকাশ পেয়েছে সম্প্রতি। এতে ধরা পড়েছে প্রেমিকার প্রতি ইমরানের আবেগ। যেখানে চোখ বুজে তিনি গাইছেন- কতদিন হলো তোমার সাথে কোনও দেখা নেই, অল্পতেই দু’গাল ভিজে যায় তোমাকে ভাবতেই...। টিজারটি এরমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

মেহেদী হাসান লিমনের কথায় গানটির সুর করেছেন ইয়াসিন হোসাইন নেরু। আর কণ্ঠের পাশাপাশি এর সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। গানটির কথা-সুর ধরে এর আবেগমাখা ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আর পুরো প্রজেক্টটি প্রকাশ পাচ্ছে ২৩ সেপ্টেম্বর বেলা ৩টায় সিএমভি’র ব্যানারে।
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারই প্রথম ইমরানের কোনও গান-ভিডিও তারা প্রকাশ করতে যাচ্ছে একইসঙ্গে ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। তাদের ধারণা, ইমরানের এই গানটি বছরের অন্যতম বিরহের গান হিসেবে স্বীকৃতি পাবে শ্রোতা-দর্শকদের কাছে।
এদিকে গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমি তো বরাবরই বেশ আয়োজন করে, গল্পনির্ভর জাঁকজমকপূর্ণ মিউজিক ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। তবে এবার পুরো উল্টো পথে গেলাম। একেবারে সাদামাটা আয়োজনে ভিডিওটি করলাম। কারণ আমার মনে হলো, এই গানটির অডিও এত বেশি মজবুত, তাতে করে আয়োজন করে ভিডিও করতে গেলে মূল গানটির আবেদন হারাবে। আমি ও সিএমভি সংশ্লিষ্টরা চাই, এই গানটি মানুষ চোখ বন্ধ করে শুনুক। কারণ এটা অনুভবের গান, দেখার নয়।’
গানটির টিজার দেখা যাবে এই লিংকে:

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প