‌‘মেকআপ’-এর শেষ পর্যায়ে এলেন নায়ক-নায়িকারা!

বিনোদন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৪:২০আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৭:৪৭

পায়েল, রোশান ও নিপা কাজ প্রায় শেষ, ঠিক তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘মেকআপ’-এর নায়ক ও নায়িকাদের নাম।
গতকাল (৬ অক্টোবর) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে তাদের পরিচয় করিয়ে দেন মামুন। জানা যায়, এতে আছেন রোশান, নবাগতা নিপা আহমেদ, কলকাতার অভিনয়শিল্পী পায়েল মুখার্জি ও বিশ্বজিৎ মুখার্জি। ছবিতে সুপারস্টারের ভূমিকায় থাকবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান। 
নায়ক-নায়িকাদের পরিচয় করিয়ে দিলেও মামুন দাবি করেন, এর মূল নায়ক মূলত গল্প। বলেন, ‘আমার এই সিনেমায় কোনও নায়ক-নায়িকা নেই। গল্পই হচ্ছে নায়ক। আর এর মূল কথা হলো, মেকআপ দিয়ে সবকিছু ঢাকা যায় না। ক্যামেরার সামনের জীবন ও বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। তারকাদের জীবনের গল্পই আমার সিনেমায় উঠে আসবে।’

অনুষ্ঠানে অনন্য মামুন আরও জানান, এটা তাদের বড় বাজেটের ছবি। যার একটি গানের জন্য খরচ হয়েছে ৭০ লাখ টাকা। ছবির শুটিং হয়েছে সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে। গতকালের আয়োজনের একটি মুর্হূত
এরইমধ্যে এর ৭০ ভাগ কাজ শেষ। আর আগামী নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়া হবে।

পরিচালনার পাশাপাশি ‘মেকআপ’ ছবির গল্প, চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ছবিতে থাকছে ৪টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যানসি, ইমরান ও সিঁথি সাহা। সিনেমাটির ডিজিটাল পার্টনার লাইভ টেকনোলজিস।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
পপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিপপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা