অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি

বিনোদন ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ০৯:২১আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:২১

মুম্বাইয়ে একটি বাণিজ্যিক অফিস স্পেস বিক্রি করে নিজের আবাসন বিনিয়োগ থেকে মোটা অঙ্কের মুনাফা অর্জন করেছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। সিআরই ম্যাট্রিক্সের একটি প্রতিবেদন অনুযায়ী, তিনি অন্ধেরির এই সম্পত্তিটি ৪.৮৫ কোটি রুপিতে বিক্রি করেছেন। মূল ক্রয়মূল্যের তুলনায় এটি প্রায় ৯ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। প্রায় ১৮ বছর আগে মাধুরী এই বাণিজ্যিক স্পেসটি ৫২.৫ লাখ রুপিতে কিনেছিলেন।

ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড এই বাণিজ্যিক অফিস স্পেসটি কিনেছে। প্রতিবেদনটিতে বলা হয়, ২০২৬ সালের ২৩ জুন বিক্রয় দলিলটি নিবন্ধিত হয়।

অফিসটি অন্ধেরি ওয়েস্টের ওশিওয়ারার লিঙ্ক রোডের পাশে ‘মরিয়া ল্যান্ডমার্ক-২ প্রিমিসেস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর চার তলায় অবস্থিত। নথিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১৪ মে মাধুরী ৫২.৫ লাখ টাকায় সম্পত্তিটি কিনেছিলেন। সাম্প্রতিক এই লেনদেনটিতে প্রায় ৮২৪ শতাংশ মূল্যবৃদ্ধি দেখা গেছে, যা ওই এলাকার বাণিজ্যিক আবাসন খাতের দরবৃদ্ধির চিত্র তুলে ধরে।

গত দুই বছর ধরে মাধুরী দীক্ষিত এবং তার স্বামী ড. শ্রীরাম নেনে মুম্বাইয়ের আবাসন বাজারে বেশ সক্রিয় রয়েছেন। তারা বেশ কয়েকটি জায়গা বিক্রি করে লাভবানও হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
রোহিতকে বাদ দিতে গিয়ে চাকরি হারাচ্ছেন ভারতের নির্বাচক
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল
শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই: জয়সওয়াল
বিনোদন বিভাগের সর্বশেষ
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন