মুক্তি পাচ্ছে প্রথম অমনিবাস চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৯:২৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২০:৩৩

ছবির দুটি দৃশ্যে তিশা ও শাহতাজ দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান।
‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’- এমন স্লোগান নিয়ে নির্মাতা আবু শাহেদ ইমনের সমন্বয়ে ছবিটি নির্মিত হয়েছে। ভিন্ন ভিন্ন গল্পের ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সংযুক্ত হয়েছে এতে। এ ধরনের সংকলনকে বলা হয় অমনিবাস চলচ্চিত্র।
ছবিটির পরিচালকরা হলেন আবদুল্লাহ আল নূর, গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মীর মোকাররাম হোসাইন, নুহাশ হুমায়ূন, রাহাত রাহমান, সাঈদ আহমেদ সাওকী, সাঈদ সালেহ আহমেদ সোবহান ও তানভীর আহসান।
বিশ্বের প্রায় ২৩টি উৎসবে এরমধ্যে অংশ নিয়েছে ছবিটি। কুড়িয়েছে প্রচুর প্রশংসা। এরমধ্যে ভারতের ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে (বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে) পুরস্কার এবং তাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত ১৫তম কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসবে ‘রাশান গিল্ড ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে।
ছবিটির ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন এখন আছেন দক্ষিণ কোরিয়ার বুসানে। সেখান থেকে ফেরার পর ১৫ নভেম্বর ছবিটি মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
এ চলচ্চিত্রের মূল বিষয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এতে উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম আর বেঁচে থাকার নিরন্তর যুদ্ধচিত্র। সেই সঙ্গে ঢাকার নিজস্ব সংস্কৃতিও থাকছে।
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অ্যালেন শুভ্র, অর্চিতা স্পর্শিয়া, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শাহতাজসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি