উন্মুক্ত হলো ইমরান-লাবিবার প্রথম গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ১৫:২৯ আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৬:৫১

লাবিবা ও ইমরান চলতি বছর চ্যানেল আই-এ অনুষ্ঠিত ‘গানের রাজা’র প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা। প্রতিযোগিতার মঞ্চ জয় করে লাবিবা আজ (৫ নভেম্বর) হাজির হলেন নিজের গাওয়া প্রথম মৌলিক গান নিয়ে। তাও আবার শুরুতেই সঙ্গে পেলেন ইমরান মাহমুদুলকে।
‘কেন এত চাই তোকে’ শিরোনামে প্রেম-বিরহ ঘরানার এ গানটিতে লাবিবার সহশিল্পী ইমরান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন ইমরান নিজেই।
সিএমভি’র ব্যানারে গানটি ইউটিউবে উন্মুক্ত হলো মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ৩টায়। গানটি নিয়ে তৈরি হয়েছে বড় ক্যানভাসের একটি গল্পনির্ভর ভিডিও। সৈকত রেজার নির্দেশনায় এতে মডেল হয়েছেন কাজী আসিফ ও কেয়া আক্তার পায়েল।
ভিডিওতে কণ্ঠশিল্পী হিসেবে দেখা গেছে ইমরান-লাবিবাকেও।
লাবিবা ও তার অভিষেক প্রসঙ্গে ইমরান বলেন, ‘লাবিবার বয়স অনেক কম। অথচ কণ্ঠে সে যেকোনও প্রফেশনাল শিল্পীর মতোই সাবলীল। তার কণ্ঠে আলাদা একটা শক্তি আছে। আশা করছি লাবিবাকে আপনারা সাদরে গ্রহণ করবেন গানটির মাধ্যমে। আর ধন্যবাদ জানাই সিএমভি-কে। তারা বরাবরই নতুনদের প্রতি আন্তরিক।’
কেন এত চাই তোকে:

এদিকে লাবিবার ভাষ্য এমন, ‘প্রথম মৌলিক গান প্রকাশ হলো। খুব ভয় ভয় লাগছে। আমি চেষ্টা করেছি ইমরান ভাইয়ার গাইড ধরে গাইবার। বাকিটা শ্রোতারা বলবেন। আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন।’
লবিবার জন্ম খুলনায়। তিনি সরকারি করোনেশন বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান