শহীদ বুদ্ধিজীবী দিবসে দেবলীনা সুর (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৫:১১

দেবলীনা সুর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে দেবলীনা সুর কণ্ঠে তুলেছেন নতুন একটি গান।
নাম ‘কড়ানাড়া রাত্রিটা’। কথা লিখেছেন অনুপ বড়ুয়া পিংকু আর সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বিশেষ এই গানটি প্রকাশ হলো ১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে।
গানটি সম্পর্কে দেবলীনা সুর বলেন, ‘গভীর শ্রদ্ধার জায়গা থেকে গানটি গেয়েছি। গাওয়ার পর গানটা চোখ বন্ধ করে যখন শুনছিলাম, তখন অন্য এক অনুভূতি হয়েছে! মনে হলো, আমি আমার পরিবারের কাউকেই হারিয়েছি। অসাধারণ গানের কথা ও সুর। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আমি আমার সর্বোচ্চটা গাইবার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রতিবছর বাংলাদেশে ১৪ ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান হানাদারবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে। এ কাজে বাংলাদেশীদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর লোকেরা পাকিস্তান সেনাবাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’