বিজয়ের গানে আলম আরা মিনু (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৫২

আলম আরা মিনু ও ভিডিওর দৃশ্যে সুমন আলম আরা মিনু; বাংলাদেশের সংগীত জগতের অতি পরিচিত নাম। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।
এবার মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করলেন দেশাত্মবোধক গান। এর নাম ‘নোলক’। গানটির কথা লিখেছেন মীর মামুন হোসেন; সুর ও সংগীতায়োজন করেছেন জিএম রহমান রনি।

এর নান্দনিক একটি ভিডিও তৈরি করা হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর এটি ইউটিউবে অবমুক্তও করা হয়। ভিডিওটির চিত্রকল্প ও পরিচালনায় ছিলেন মিজানুর রহমান ফয়সাল। এটি প্রকাশ করেছে রেইন মিউজিক।

গানটি নিয়ে আলম আরা মিনু বলেন, ‌‘এখন আর কেউ দেশের গানের জন্য অর্থ লগ্নি করতে চান না। তাই আগের মতো দেশাত্মবোধক ভালো গান হচ্ছে না। ঠিক সে সময়ে গীতিকার মীর মামুন হোসেন ও সুরকার-সংগীত পরিচালক জি এম রহমান রনি এমন একটি উদ্যোগ নিয়েছেন। তাদের সাধুবাদ। আশা করি গানটি সবার মন ছুঁয়ে যাবে।’

মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত মিউজিক ভিডিওটিতে শিশুশিল্পী অবনি ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াসমিন। মুক্তিযোদ্ধার চরিত্রে আছেন শাহ আলম কবির। পাকবাহিনীর মেজর হিসেবে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের সাইদুর সুমন। সৈনিক ভূমিকায় আছেন শাহরিয়ার শুভ, আমির ও হাসান।

গানের লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা
বলিউডে ‘পেইড ট্রলিং’, তারকাদের ভাবমূর্তি নষ্টে খরচ হচ্ছে কোটি কোটি টাকা