বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে অবন্তীর গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ১৮:৩২আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:২৯

অবন্তী সিঁথি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) নিয়ে গান প্রকাশ করলেন ‘শিস প্রিয়া’ অবন্তী সিঁথি।
‘মুক্তির সংগ্রাম’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেল এসএইচ গ্লোবাল টিভিতে।
তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম/ তুমি কোটি মানুষের মুখে মুক্তির সংগ্রাম—এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে গানটি গাওয়ার প্রস্তাব পেলে সাত-পাঁচ না ভেবে আমি রাজি হই। কথা, সুর ও সংগীত বেশ ভালো লেগেছে। বঙ্গবন্ধু একটি চেতনার নাম, তাঁকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য আনন্দের ও গর্বের।’
গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন নচিকেতা, শুভমিতা, সুবীর নন্দী ও ফাহমিদা নবী। এবার অবন্তী সিঁথি কণ্ঠ দিলেন। খুব চমৎকার গেয়েছেন। আশা করি গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

২০১২ সালের ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা দশে ছিলেন অবন্তী সিঁথি। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালে ভারতের ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অংশ নিয়ে। শিস বাজিয়ে গান গাওয়ার কারণে তাঁকে ‘শিস প্রিয়া’ উপাধিও দেওয়া হয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনার
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
মনোজ তিওয়ারির মেয়ে হওয়ায় মৃত্যুর হুমকি: রীতি তিওয়ারি
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই
স্বাধীনতার কত বছর পর ঢাকার সিনেমায় ফেরেন শবনম, জানালেন নিজেই