মারকুটে মিম

বিনোদন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

অ্যাকশন রূপে মিম

রোমান্টিক নায়িকা হিসেবেই পরিচিতি লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের। সেই যে ‘আমার আছে জল’ দিয়ে শুরু বা ‘সাপলুডু’- সব জায়গাতেই তাই

এবার সেই পুরনো অবয়ব থেকে বের হয়ে আসছেন। করেছেন নতুন একটি বিজ্ঞাপনচিত্র। যেখানে এই ‘মৃদুহাসিনী’ নায়িকাকে পাওয়া গেল মারকুটেরূপে।

মিম বললেন, ‘লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। ২২ ফেব্রুয়ারি এফডিসিতে এর কাজ শুরু হয়েছে। সেখানে আমাকের সিনেমার নায়িকা হিসেবেই দেখা যাবে। আর এটি একটি রূপ ফেসবুকে প্রকাশ করেছি।’

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন সাবরিনা আইরিন। মিমের কস্টিউম ডিজাইন করেছেন নিশি।

এদিকে মিম এখন ব্যস্ত রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবি নিয়ে। এখন চলছে এর ডাবিংয়ের কাজ।

তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। ত্রিভুজ প্রেমের গল্প এতে দেখা যাবে। ছবিটির টিজার ইতোমধ্যে আলোচনায় এসেছে। একই পরিচালকের ‘ইত্তেফাক’ ছবিতেও কাজ করছেন মিম। যেখানে তার সহ-অভিনেতা হিসেবে আছেন হালের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?