১০ বছর পর শহরতলীর ‘প্রস্থান’ সিক্যুয়েল

বিনোদন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫ আপডেট : ০১ মার্চ ২০২০, ১৪:১২

ভিডিওতে রিজু ও আঁখি থিয়েট্রিকাল রক ব্যান্ড শহরতলীর প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী’ প্রকাশ হয়েছিল ঠিক ১০ বছর আগে। অ্যালবামের ‘প্রস্থান’ গানটি এখনও সমান জনপ্রিয়।
সেই রেশ ধরে গানটির সিক্যুয়েল ‘প্রস্থান-২ (বিষাদসিন্ধু)’ মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে ২৭ ফেব্রুয়ারি, ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গানটির কথা লিখেছেন তপন মাহমুদ। সুর করেছেন ব্যান্ডের ভোকাল মিশু খান।
এ প্রসঙ্গে মিশু বলেন, ‘প্রথম গানটি অনেকেরই খুব পছন্দের। গল্পটা দুজনের। যেখানে ছেলেটাকে ছেড়ে মেয়েটা চলে যায়। পরবর্তীতে হয়তো মেয়েটা ফিরে আসে। কিন্তু তবুও কি একসাথে থাকার সৌভাগ্য তাদের মেলে? এই প্রশ্নের জবাবটাই আমরা খুঁজেছি এবারের গানচিত্রে।’
‘প্রস্থান-২’ এর ভিডিও বানিয়েছেন আফজাল হোসেন মুন্না। এতে মডেল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু ও অভিনেত্রী শারমিন আঁখি।

শহরতলীর ৩য় অ্যালবাম ‘এখন, এখানে...’ কবে নাগাদ আসবে, এমন প্রশ্নের জবাবে ব্যান্ডের বেজিস্ট রাজিবুর রহমান বলেন, ‘‘গত বছর শহরতলীর ‘আকাশ’ গানটার মাধ্যমে আমরা প্রকাশিতব্য অ্যালবামটির সূচনা ঘটাই। ‘প্রস্থান-২’ সে অর্থে নতুন অ্যালবামেরই গান। পর্যায়ক্রমে আরও দুইটা গান আসবে। এরপর আমরা বছরের শেষ দিকে পুরো অ্যালবাম রিলিজ করবো।’’
এখন পর্যন্ত শহরতলীর দুটি অ্যালবাম প্রকাশ হয়েছে। প্রথম অ্যালবাম ‘বরাবর শহরতলী ’(২০১০) এবং দ্বিতীয়টি ‘অপর পৃষ্ঠা দ্রষ্টব্য’ (২০১৩)।
ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন- মিশু খান (ভোকাল, অ্যাকোস্টিক গিটার), জিল্লুর রহমান সোহাগ (পারফর্মিং ভোকাল), মোস্তফা জামান সুমন (লিড গিটার), খালেদ বাশার অতনু (কি-বোর্ডস), ইসনাত জাবির আহমেদ (ড্রামস) ও রাজিবুর রহমান (বেজ গিটার)।

শহরতলী’র সদস্যরা

/এমএম/
সম্পর্কিত
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
শাহরুখের ‘কিং’ ছবির গানে সুর চুরির অভিযোগ, মুখ খুললেন মৌসুমী ভৌমিক
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি