সুনিধির সঙ্গে অর্ণবের নতুন গান

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০২০, ১৭:০৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:৩৪

অর্ণব ও সুনিধি

শান্তিনিকেতন সূত্রে সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে পরিচয় সেখানকার শিক্ষার্থী ও গায়িকা সুনিধি নায়েকের। এরপর বেড়েছে সম্পর্কের গভীরতা।
দুজনে চুটিয়ে প্রেম করছেন নাকি সংসার করছেন—এমন বিতর্ক প্রায়ই ওঠে। তবে এটা ঠিক, দুজনে জমিয়ে গান তৈরি করছেন।
তেমনটাই বোঝা গেল আবার। এর আগে এসেছিল এই জুটির ‘তবে থাক’ গান। এবার এলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বন্ধু রহো সাথে’। রাগ ভৈরবীতে এখানে সানাই যুক্ত করেছেন অর্ণব। সংগীতায়োজনের দায়িত্ব নিয়েছেন তিনিই। আর গেয়েছেন শুধু সুনিধি। সানাই বাজিয়েছেন হাসান হায়দার খান।
অনেকের মতে, সানাই দিয়ে রবীন্দ্রসংগীত নেই বললেই চলে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে, এটাই প্রথম। এই গায়ক বলেন, ‘এটা আমাদের নতুন গান। আর এতে প্রথমবারের মতো সানাই ব্যবহার করলাম।’

জানা যায়, এ জুটির কনসার্ট আপাতত বন্ধ। এখন চলছে গানের অনুশীলন আর নতুন কিছু তৈরির কাজ। তাই গতকাল (২৮ মার্চ) ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে ‘বন্ধু রহো সাথে’। চাইলেই শুনে নিতে পারেন সুনিধির চ্যানেল আপলোড হওয়া নতুন এ গানটি:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
মার্ভেলের নতুন সিনেমায় ‘জেন ভি’ তারকা আসা জারম্যান
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
‘সাত ভাই চম্পা’ গানে কবরীর পরা শাড়ির প্রেমে নূতন, কিনেছিলেন ৭ টাকায়
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
 শবনম ফারিয়া অভিনয় করতে চান, তবে…
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও