হাবিব ভিন্ন লুকে, অন্যরকম প্রেমের গানে (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৫:০৬আপডেট : ১৪ জুন ২০২০, ১৩:২৩

হাবিব ওয়াহিদ ভিন্ন ধারার গায়কি আর সংগীতে মন জয় করা হাবিব ওয়াহিদ এবার একটু যেন চমকে দিলেন। না, অন্য গান নয়; বরাবরের মতোই প্রেমের সুরেই হাজির হয়েছেন এই তারকা।
তবে গায়কি ও ভিডিওতে যেন ছিল বেশ আগ্রসী আর জেদের টান! সঙ্গে আছে এ সংগীতশিল্পীর অন্যরকম লুকও।

গত ১১ জুন ইউটিউবে অবমুক্ত হয়েছে ‘প্রেমের খেলা’ গান। এর কথাগুলো এমন- ‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন/ কত ছলনা দেখলি রে মন, আর কোনো দিনও দুঃখ নেব না এমন/ যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর/ প্রেমের খেলা খেলতে কী মনে লয়/ এক জীবনে এত কাঁন্দন কী সয়!’

লিখেছেন আলী বাকের জিকো। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানটির ভিডিও নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে ছিলেন মীর শরিফুল করিম শ্রাবণ।

শুধু গানে নয়, এতে হাবিব নিজেও এসেছেন ভিন্ন লুকে। শশ্রুমণ্ডিত মুখের সঙ্গে মানিয়ে আছে চুলের ছাঁট। গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্র বাজিয়ে ভিন্ন এক আমেজ তৈরি করেছেন তিনি।

দেখতে পারেন এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘প্রেমের খেলা’ গানটি:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর